1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

গফরগাঁওয়ে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে র‌্যাবের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি ডাকাতির প্রস্তুতিকালে সংঘটিত বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। এসময় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধারের পাশাপাশি নিজেদের দুই সদস্য আহত হওয়ার দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, সোমবার (১৯ জুলাই) ভোররাতে গফরগাঁও যশরা ইউনিয়ন এর বারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় র‌্যাবের টহল দল। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দল। র‌্যাব পাল্টা গুলি চালালে পালিয়ে যায় ডাকাতরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে আহত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাতকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মৃতদেহ এখনও স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com