1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কলিমুল্লাহ ডাকাত দলের প্রধান করিম উল্লাহ (৩২) ওরফে কলিমুল্লাহ ডাকাত র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। সোমবার (১৯ জুলাই) ভোররাতে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান। নিহত রোহিঙ্গা ডাকাত করিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নির আহমেদের ছেলে।

উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‍্যাব-১৫। এসময় র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুইটি অস্ত্র চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com