1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কিশোরগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ মৃত‌্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত‌্যু হয়েছে। এদের মধ‌্যে ৬ জন করোনা আক্রান্ত ও ৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে, এই সময়ে নতুন আরও ১২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে, জেলায় দ্বিতীয় ধাপে নতুনভাবে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭৬ জন। যার মধ‌্যে শুধুমাত্র সদর উপজেলাতেই ৬৭০ জন রয়েছেন।

সোমবার (১৯ জুলাই) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, মারা যাওয়া ১৫ জনের মধ‌্যে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তাদের মধ‌্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে এবং আরও ৯ রোগী করোনা উপসর্গ নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এছাড়া বাকি ৩ জনের মৃত‌্যু নিজেদের বাড়িতেই হয়েছে।

অন‌্যদিকে, জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ১২৪ জনের মধ্যে ৩৮ জনই কিশোরগঞ্জ সদর উপজেলাতে শনাক্ত হয়েছে। এছাড়া বাকি ৮৬ জনের মধ্যে হোসেনপুরে ৭ জন, করিমগঞ্জে ২ জন, পাকুন্দিয়ায় ৬ জন, কটিয়াদীতে ২৫ জন, কুলিয়ারচরেু ১০ জন, ভৈরবে ২২ জন, বাজিতপুরে ১০ জন, ইটনাতে ৩ জন এবং মিঠামইনে ১ জন শনাক্ত হয়েছে।

করোনা ভাইরাসে জেলায় এ পর্যন্ত ৭৫০৮ জন শনাক্ত, ৫৯০৬ জন সুস্থ এবং ১২৬ জন মৃত্যুবরণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com