1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

করোনায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও ১৫ জনের

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার অঞ্জলি (৮০), শরাফুদ্দিন আহমেদ (৮০) কোহিনূর (৪০), ত্রিশালের রিয়াদ (৬০), টাঙ্গাইল মদুপুরের আবু সাইদ (৬০)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২), সুরতজান (৪২) গৌরীপুরের রফিক (৫০), ফুলবাড়িয়ার আব্দুল মজিদ (১০৫), গফরগাঁওয়ের নিজাম উদ্দিন (৬৫), নেত্রকোনা সদরের আবুল হোসেইন (৬৫), পুর্বধলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮), শেরপুর নকলার এনামুল হক (৬৫)।

হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন। আইসিইউতে ২০ জনসহ করোনা ইউনিটে মোট ৩৮১ জন চিকিৎসাধীন আছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১২৭২টি নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com