1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনার চার হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

খুলনা: খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ছয়জন করোনায় ও একজন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুইজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে একজন মিলে মোট সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৬৩ জন। যার মধ্যে রেড জোনে ৮৭ জন, ইয়ালো জোনে ৩৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ। মৃতরা হলেন, খুলনা মহানগরীর দোলখোলা এলাকার সাজ্জাদুল কবির (৫৭) ও দৌলতপুর পাবলা মধ্যপাড়ার খাদিজা বেগম (৫১)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনা নগরীর লবণচরা এলাকার রিজিয়া বেগম (৬২)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর খালিশপুরের পিয়ারা মজুমদার (৭১), একই এলাকার বকুল রানী দত্ত (৭২) ও যশোর সদরের জেলেমুন্নেছা (৭০)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। গতকাল এ হাসপাতালে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

প্রসঙ্গত, গতকাল রাতে খুমেক ল্যাবে ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৯৯, বাগেরহাট ১৬, যশোর, গোপালগঞ্জ ও পিরোজপুরের একজনের করে করোনা শনাক্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com