1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ৩ কোটি টাকা

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশের বৃহৎ বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা টোল আদায় করা হয়েছে। এছাড়া এই সময়ে সেতুতে রেকর্ড সংখ্যক পরিবহন সেতু পারাপার হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিষয়টি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার (১৮ জুলাই) সকাল ৬টা হতে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রো, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৯ হাজার ৪৮১টি পরিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।

এতে সেতুতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০  টাকা। এরমধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৯ হাজার ৮৫৩টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৬২৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা। এতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে সব্বোর্চ রেকর্ড সৃষ্টি করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, আসন্ন ঈদ কেন্দ্রিক মহাসড়কে পরিবহনের ব্যাপক চাপ রয়েছে। বিগত দুইদিনের টোল আদায়ের রেকর্ড ভঙ্গ করে গত ২৪ ঘণ্টায় সব্বোর্চ টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুতে। এতে প্রায় তিন কোটি টাকা টোল আদায় হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com