1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) রাত পৌ‌নে ১২টার দিকে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইস‌াহাক শেখ (৩৫) ও তার মে‌য়ে শিখা (১৪)। তারা ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেয়ার প‌থে মারা যান ইস‌াহাকের ছে‌লে আব্দুল মা‌লেক (০৫)। এছাড়া এ ঘটনায় আহত হ‌য়ে হাসপাতালে ভর্তি আছেন ইসাহাক শে‌খের স্ত্রী।

নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরশহিদপুর গ্রামে। নিহত ইসহাক শেখ সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পাংশা হাইও‌য়ে থানার ওসি লিয়াকত আলী জানান, র‌াজবাড়ীর দৌলত‌দিয়া থে‌কে ছে‌ড়ে আসা মা‌হেন্দ্রা (ত্রি হুইলার) রাত পৌ‌নে ১২টার দি‌কে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি গা‌ড়ির সঙ্গে সংঘর্ষে হ‌য়ে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

ওসি ব‌লেন, ঘাতক গা‌ড়ি‌টি শনাক্ত ক‌রে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চল‌ছে। এ বিষ‌য়ে ম‌ামলা দা‌য়ের প্রস্তু‌তিও নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com