1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মেট্রোরেলের আরও ১০ বগি এলো মোংলায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

বাগেরহাট: মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন ৯।

জাপানের কোভে বন্দর থেকে ২ জুলাই ছেড়ে আসা ওই বাণিজ্যিক জাহাজটি মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পণ্য খালাসের জন্য মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে অবস্থান নিয়েছে মেট্রোরেলের মালামাল বহনকারী জাহাজটি। তবে ঈদের পর কাস্টমসের সব কার্যক্রম শেষে পণ্য খালাস শুরু হবে বলে জানিয়েছেন জাহাজটির সিঅ্যান্ডএফ এজেন্ট। পণ্য খালাস শেষে নদী পথে নেয়া হবে ঢাকার দিয়া বাড়ী এলাকায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, এর আগে গত ৩১ মার্চ এমভি এসপি এন ব্যাংকক ছয়টি এবং ৫ মে এমভি ওশান গ্রেস নামক বাণিজ্যিক জাহাজে আরও ছয়টি বগি ও অন্যান্য যন্ত্রাংশ মোংলা বন্দরে খালাস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com