1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

করোনায় বরিশালে একদিনে ১৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জুলাই, ২০২১

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। একইসময় নতুন করে জেলার ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম।

তিনি বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। ফলে হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ সামলাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৩৫ জন। এরমধ্যে ১৪ জনই করোনা পজিটিভ রোগী। বর্তমানে হাসপাতালের ৩০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩০২ জন।

তিনি আরও বলেন, ২০২০ সালের ১৭ মার্চ করোনা ইউনিট চালুর পর থেকে এ পর্যন্ত এখানে ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৫৯ জন। একইসময়ে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৫ হাজার ৭৯২ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১ হাজার ৭২১ জন। এছাড়া এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৪৯। এদের মধ্যে পজিটিভ রোগী ছিলেন ১ হাজার ৩৪৯ জন।

এদিকে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জন করোনা শনাক্ত হন। শনাক্তের হার ৪৬ দশমিক ৮০ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com