1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জুলাই, ২০২১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯১টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ।

বুধবার (২১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে জেলায় দশ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬ জন এবং আলমডাঙ্গা উপজেলায় ৪ জন রয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলায় ১৪৬ জন এবং জেলার বাইরে ১৭ জন।

এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৭ জন, আলমডাঙ্গা উপজেলায় ৬ জন এবং দামুড়হুদা উপজেলায় ৬ জন রয়েছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাস আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২ হাজার ১০৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৯৮৩ জন এবং হাসপাতালে আছেন ১২২ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৫৬ জনে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com