1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন

করোনায় আরও ১৭৩ জনের মৃত‌্যু, শনাক্ত ৭৬১৪

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৮ হাজার ৪৯৮ জন।

২০ জুলাই সকাল ৮টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

বুধবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৫৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩২ জন, রাজশাহী বিভাগের ১১ জন, খুলনা বিভাগের ৩৮ জন, বরিশাল বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com