1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার, চারা ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াহেদ খান।

এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খুরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, কৃষি বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ-২ মৌসুমে উপজেলার ১ হাজার ১২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া ১০০ জন কৃষককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও বালাইনাশক সরবরাহ করা হবে।

এ ছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মোট ২ হাজার ৪৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। প্রতিটি উপকারভোগী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পাঁচটি করে চারা দেওয়া হচ্ছে। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে বীজ, সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন।

সংশ্লিষ্টরা জানান, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের এ সহায়তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com