1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিপুল সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে যে প্রথম ৭ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্পটির ঠিক ৩৯ সেকেন্ড পরেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি তীব্র ভূকম্পন আঘাত হানে।

এদিকে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলার সরকার। আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল, মেট্রো ও রেলসেবা স্থগিত করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনীকে নামানো হয়েছে।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, মারাত্মক ক্ষতির কারণে মাইকেতিয়ায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম লা পাতিয়ার বরাত দিয়ে জানা গেছে, ডেলসি রদ্রিগেজ স্কুলের ক্লাসও স্থগিত ঘোষণা করেছেন। একই সঙ্গে মেট্রো ও রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

এছাড়া জরুরি নয় এমন সব ধরনের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রদ্রিগেজ আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর জেনারেল স্টাফকে জরুরি নির্দেশ দেয়া হয়েছে। এ কার্যক্রমের নেতৃত্ব দেবেন বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল।

অন্যদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো বলেছেন, অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সরকার দ্রুত সহায়তা ও উদ্ধার কার্যক্রম জোরদার করার চেষ্টা করছে।তিনি বলেন, শিশু ও বয়স্কদের ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন। একে অপরের খোঁজ নিন।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পে ১০,০০০-এর বেশি মানুষের প্রাণহানির ৪৪% আশঙ্কা এবং ১,০০,০০০-এর বেশি মানুষের প্রাণহানির ৩০% আশঙ্কা রয়েছে; এর পাশাপাশি ভূমিতে মারাত্মক ভূমিধস এবং মাটি তরলীকরণের ঝুঁকি রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com