1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আবারও ঝলক দেখালেন ভিনি। তার জোড়া গোলে স্কটিসদের ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের ৮ মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনাকে চাপে ফেলেন। এমন পরিস্থিতিতে বল দূরে ক্লিয়ার না করে প্রথম ছোঁয়াটাই নড়বড়ে করে ফেলেন ম্যাকেনা।

সুযোগটা কাজে লাগিয়ে বল দখলে নেন ভিনিসিয়ুস। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এরপর ম্যাচের ২৫ মিনিটে আবারও স্কটল্যান্ডের জালে বল পাঠান ভিনি। তবে গোলের আগে স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করায় ভিএআর যাচাইয়ের পর বাতিল করা হয় গোলটি।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আবার গোলের দেখা পান ভিনিসিয়ুস। ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ভিনির চতুর্থ গোল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। দারুণ এক আক্রমণ থেকে ব্রুনো গুমাইরেসের পাস থেকে বল জালে জড়ান ম্যাথুউস কুনহা। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।

ম্যাচের ৭৫ মিনিটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। দীর্ঘ ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন এই সুপারস্টার।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে গ্রুপ ‘সি’-তে মরক্কোকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। দুই দলের সমান ৭ পয়েন্ট হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com