1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নালিতাবাড়ীতে প্রকৌশলী কামরুজ্জামানের ঈদ শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম এর সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন হালুয়াঘাটের ‘বন্ধন ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান তরুণ সমাজ সেবক প্রকৌশলী কামরুজ্জামান কামরুল।

ঈদের পরদিন বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি নালিতাবাড়ী থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র বাংলার কাগজ ও চ্যানেল বাংলা টেলিভিশন কার্যালয় পরিদর্শন করে সাংবাদিক মনিরুল ইসলাম মনির এবং প্রথম আলো প্রতিনিধি মান্নান সোহেল এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় ধারা বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. এহসানুল করিম ও সাংবাদিক মাজহারুল ইসলাম মিশু উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে প্রকৌশলী কামরুজ্জামান কামরুল বলেন, নালিতাবাড়ী আমাদের সবচেয়ে পছন্দের জায়গা। আমি দীর্ঘদিন নালিতাবাড়ীতে কাটিয়েছি। আমার ছেলে বেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এ উপজেলায়। ব্যস্ততার কারনে এখন আসা হয়ে ওঠে না। যেহেতু শুক্রবার থেকে কঠোর লকডাউন, তাই ঝটিকা সফর করে প্রিয় মানুষদের দেখে গেলাম।

তিনি বলেন, বিশেষ করে সাংবাদিকদের সাথে আমার সবসময় ভালো সম্পর্ক। তারা দেশের জন্য কাজ করেন। আমি সবসময় সাংবাদিকদের আমার আপন মানুষ মনে করি।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম বলেন, আমার সাথে প্রকৌশলী কামরুজ্জামান কামরুল এর পারিবারিক সম্পর্ক। তিনি হালুয়াঘাটে যে সমস্ত সামাজিক কাজ করেন তা সত্যিই প্রশংসনীয়। আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে তার সামাজিক কর্মকান্ডের জন্য স্বাগত জানাই।

সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রকৌশলী কামরুজ্জামানকে বই উপহার দেন।

উল্লেখ্য, প্রকৌশলী কামরুজ্জামান কামরুল তার বন্ধন ফাউন্ডেশনের মাধ্যমে হালুয়াঘাটের বিভিন্ন এলাকায় করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কাজে অংশ নিয়ে থাকেন। এসব কর্মকান্ডে ইতিমধ্যেই তিনি হালুয়াঘাটের একজন তরুণ সমাজসেবক ও প্রিয় মুখে পরিণত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com