1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

বাগেরহাট: বাগেরহাট মহাসড়কে ফকিরহাটে ইজিবাইক এবং ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বাগেরহাটের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম সারওয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এরপর সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বলেন, ‘পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের ছয় আরোহী। নিহতদের এখনও পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।’

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা একজনকে উদ্ধার হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com