1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ময়মনসিংহ মেডিকেলে আরও ২০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আবদুল মতিন (৩২), আবুল হোসেন (৫৮), নেত্রকোনা সদর উপজেলার সিদ্দিকুর রহমান (৬৫), আব্দুল খালেক (৬৫), শেরপুর সদরের মোছা. রোজি (৩৫), শেরপুরের নকলার আব্দুর রহিম (৭৩), শ্রীবরদির ফজলুল হক (৬৫), গাজীপুর সদর উপজেলার সুবর্না (২০) ও টাঙ্গাইল সদর উপজেলার নাসিরুদ্দিন (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার নুরজাহান (৬০), মোবারক আলী খান (৩৭), সোহরাব হোসেন (৬০), ফজলুর রহমান (৫৮), ঈশ্বরগঞ্জের জালালুদ্দিন (৫০), নেত্রকোনার বারহাট্টার অমল বিশ্বাস (৭৫), টাঙ্গাইল সদর উপজেলার আনোয়ার (৪০), ধনবাড়ির রহিমা (৭০, আনোয়ার হোসেন (৬৫), মিনারা (৬০), গাজীপুর শ্রীপুরের সিরাজুল ইসলাম (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে ৩৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মেহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৫৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৪ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৭৯ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com