
টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে চাকুরীর প্রলোভন দেখিয়ে ডেকে এনে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) মধ্যরাতে পূর্ব থানাধীন টঙ্গী বাজার আনারকলি রোড সাদিয়া ফার্নিচারের দোকানের গোডাউনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী জয় ও সৈকতসহ অজ্ঞাত আরো একজনের নামে গণধর্ষণের অভিযোগে টঙ্গী পূর্ব থানায় দুপুরে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী সেই নারী জানান, রাতে সানজি নামে একটি মেয়ের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে চাকুরীর প্রলোভনে টঙ্গীতে ডেকে এনে তুলে নিয়ে সাদিয়া ফার্নিচারের দোকানের গোডাউনে নিয়ে কয়েকজন মিলে পালাক্রমে গণধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে টঙ্গী পূর্ব থানা একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, বিষয়টি আমলে নিয়ে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।