1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নয়াবিলের ২ শতাধিক ফুটবলার পেল নতুন জার্সি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের ২ শতাধিক ফুটবলার নতুন জার্সি পেয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউয়িনের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন রানা ঈদুল আযহার আগ মুহূর্তে এসব জার্সি প্রদান করেন।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের একটি কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা বছরের শুরু থেকেই ইউনিয়নে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত রয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি তরুণ ফুটবলারদের খেলাধূলায় আরও উৎসাহী করে তোলতে ইউয়িনের বিভিন্ন স্পোর্টিং ক্লাবের ২ শতাধিক তরুণ ফুটবলারকে তিনি জার্সি উপহার দিয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি ফুটবল টিমকে তিনি ফুটবলও উপহার দিয়েছেন।

তরুণদের আকৃষ্ট করতে ও মাদকসহ নানা অসামাজিক-অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে ক্রীড়াঙ্গনমুখী করে তোলতে তিনি এ উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই বিরামহীন জনসংযোগে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। আসন্ন নির্বাচনে প্রধান দুই-তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com