1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ট্রাকে মাছের ড্রামে বসে বাড়ি ফিরছিলেন তারা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

গাজীপুর : করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। বন্ধ আছে সব ধরনের পরিবহন। কিন্তু এর মধ‌্যেই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রাকে মাছের ড্রামের ভেতরে বসে বাড়িতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ট্রাকটি ঢাকা থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে পুলিশ সেটি তল্লাশি করে। এ সময় ১০ জনকে মাছের ড্রামের ভেতরে দেখতে পায় পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তায় গাজীপুর মহানগর পুলিশের চেকপোস্টে ওই ট্রাকে তল্লাশি চালানো হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার (এসি) মো. বেলাল হোসেন জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মাছের ড্রামের ভেতর থেকে ১০ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ট্রাকচালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com