1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পদ্মা সেতুর পিলারে ধাক্কা, ফেরির মাস্টার সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

মুন্সিগঞ্জ : পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রো রো ফেরি শাহজালালের ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টার পরে এ ঘটনা ঘটে। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে আসছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে ফেরিটির। এ সময় চালক ফেরিটি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি। পরে শিমুলিয়াঘাটে এসে ফেরিটি নোঙর করে।

রো-রো ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমান বলেন, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, এ ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।

বিআইডব্লিউটিএর পরিচালক জয়নুল আবেদীন বলেন, ফেরি পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়।  তবে চালক দ্রুত ফেরিটি নিয়ন্ত্রণে নেওয়ার কারণে বড় কোনো বিপদ ঘটেনি।

যাত্রী আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফেরিটি শিমুলিয়া ঘাটে আসার পর তেমন আহত কাউকে পাওয়া যায়নি।  সবাই যার যার মতো চলে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com