1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফকির আলমগীর আর নেই

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

ঢাকা: রাজপথে কখনো হাল ছাড়েননি। দেশের বিভিন্ন গণআন্দোলনে উচ্চকিত ছিল তার কণ্ঠ। অবশেষে থেমে গেল সেই স্বর। করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন গণসংগীতশিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বাঁশীবাদক ফকির আলমগীর। শুক্রবার (২৩ জুলাই) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

শুক্রবার রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। রাত ১০টা ৫৬ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান ফকির আলমগীরের ছেলে মাশুক।

এর আগে গণসংগীত শিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

কয়েক দিন আগে তার করোনার উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। হঠাৎ অবস্থার অবনতি হলে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় ফকির আলমগীরকে। তারপর থেকে সেখানেই চিকিৎধীন ছিলেন।

ফকির আলমগীর গণসংগীত পরিবেশন করে ৬৯-এর গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা পালন করেন। একাত্তরের শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও তিনি ছিলেন। শুধু তাই নয়, অস্ত্র হাতে শত্রুর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে লড়াইও করেছেন এই শিল্পী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com