
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪২৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন করে ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৩৮৪টি নমুনা পরীক্ষা করে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ শতাংশ।