1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সিলেটে করোনায় আরও ৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

সিলেট: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট বিভাগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে তিনজনের বাড়ি মৌলভীবাজারে ও দুইজন সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে এ বিভাগে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪৫ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

এর মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জের ৭০ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও হবিগঞ্জের ২৮ জন রয়েছেন। এনিয়ে বর্তমানে সিলেট বিভাগে ছয় হাজার ৪৩০ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৪৭৩ জন মারা গেছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৫০ জন ও হবিগঞ্জে ২৮ জন মারা গেছেন।

এ পর্যন্ত বিভাগে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৩০৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৯ হাজার ১৯২ জন সংক্রমিত হয়েছেন সিলেট জেলায়। আর সবচেয়ে কম সংক্রমিত সুনামগঞ্জ জেলায় তিনহাজার ৮১৯ জন। মৌলভীবাজারে চার হাজার ৫৪১ জন ও হবিগঞ্জের তিন হাজার ৮৮৯ জন সংক্রমিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com