1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঢেউয়ের তোড়ে সাগরে ধসে গেল হিমছড়ির রেস্ট হাউস ‘মাধবী’

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের পরিচিত পর্যটন স্পট হিমছড়ির সাগর তীরের জেলা পরিষদের রেস্ট হাউস ‘মাধবী’ ধসে পড়েছে। চলমান বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে পরিত্যক্ত এ ভবনটি সাগরে ধসে যায়। সরকারঘোষিত চলমান বিধিনিষেধের কারণে ভবনটির আশপাশ জনশূন্য থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে ভবনটি ধসে পড়ে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

জেলা পরিষদ সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে মাধবী নামের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার বেলা সোয়া ১১টার দিকে সাগরের বাড়ন্ত পানির ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ আটকে আছে জিও ব্যাগে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বলেন, সাগর উত্তাল থাকায় ঢেউ আছড়ে পড়ছিল কোলে। ঢেউয়ের আঘাতে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউসটি ধসে সাগরের বুকে তলিয়ে গেছে। তবে এ সময় কেউ সেখানে ছিলেন না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেন, বন বিভাগ পরিচালিত পর্যটন স্পট হিমছড়ি ভ্রমণে আসা পর্যটকরা রেস্ট ও চেইঞ্জিং রুম হিসেবে জেলা পরিষদের মাধবী ভবনটি ব্যবহার করতো। মেরিন ড্রাইভের সাগর অংশের কূল ঘেঁষে গড়া ভবনটি ধীরে ধীরে ঢেউয়ের আক্রোশে পড়ে। বছর তিনেক আগে ঢেউয়ের তোড়ে দেয়ালে ফাটল ধরায় এটি পরিত্যক্ত ঘোষণা হয়। অবশেষে আজ (২৪ জুলাই) তা ফাইনালি সাগরে তলিয়ে গেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com