1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

রোমান-দিয়াকে হারানো সেই কোরিয়ান জুটিই জিতল স্বর্ণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : র‍্যাংকিং রাউন্ডেই দুই কোরিয়ান আরচার বুঝিয়ে দিয়েছিলেন তারা টোকিও গিয়েছেন স্বর্ণজয়ের জন্যই। দুর্ভাগ্য বাংলাদেশের, সেরা জুটির বিপক্ষেই রিকার্ভ মিশ্র দলগত বিভাগের প্রথম রাউন্ড খেলতে হয়েছে।

ফলাফল যা হওয়ার হয়েছেও তাই- বাংলাদেশের রোমান ও দিয়াকে সহজে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কোরিয়ান আন সান ও কিম জে ডিওক জুটি।

শেষ পর্যন্ত রোমান-দিয়াকে বিদায় করা সেই জুটির হাতেই উঠেছে আরচারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের স্বর্ণ।

শনিবার দুপুরে শেষ হওয়া স্বর্ণের লড়াইয়ে দক্ষিণ কোরিয়া ৫-৩ সেট পয়েন্টে নেদারল্যান্ডসকে হারিয়ে টোকিও অলিম্পিকে নিজেদের প্রথম স্বর্ণপদক ঝুলিতে ভরেছে। নেদারল্যান্ড তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে শেষপর্যন্ত রৌপ্য পেয়েছে।

বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোরিয়া পেয়েছিল ভারতকে। ৬-২ সেট পয়েন্টে ভারতের আরচারদের হারিয়ে উঠে যায় সেমিফাইনালে। ফাইনালে ওঠার সে লড়াইয়ে কোরিয়া ৫-১ সেট পয়েন্টে হারায় মেক্সিকোকে।

তবে ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে কোরিয়ানদের। প্রথম সেট (৩৮-৩৫) হেরে দ্বিতীয় (৩৭-৩৬) ও তৃতীয় সেট (৩৬-৩৩) জিতে ম্যাচে ফিরেছিল তারা। শেষ সেট ড্র (৩৯-৩৯) করে স্বর্ণ নিশ্চিত করে কোরিয়ানরা।

ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মেক্সিকো ৬-২ সেট পয়েন্টে তুরস্ককে হারিয়ে জিতেছে ব্রোঞ্জ পদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com