1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন

অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা এল জাপান থেকে

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : জাপান সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া ২ লাখ ৪৫ হাজার ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে। আজ শনিবার (২৪ জুলাই) বেলা পৌনে ৩টায় টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টিকাগুলো গ্রহণ করেন। এ সময় ঢাকায় নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা এবং স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবর নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে আস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছেছে।’

jagonews24

এছাড়া আগামী শুক্রবার প্রায় ৫ লাখসহ মোট ৩০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপান সরকার দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সর্বপ্রথম ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকাদান গত ২৭ জানুয়ারি শুরু হয়। ইতিমধ্যে ৫৮ লাখের বেশি মানুষ প্রথম ডোজ এবং ৪৯ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে।

টিকার মজুত শেষ হয়ে আসায় প্রথম ডোজ নিয়েছিলেন এমন কয়েক লাখ মানুষ দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন। জাপান সরকারের উপহার দেয়া এসব টিকা অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com