1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ বেনাপোলে আসার প্রতীক্ষায় 

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির ভেতর জীবনদায়ী অক্সিজেন নিয়ে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী কোনো রাষ্ট্রে এটাই অক্সিজেন এক্সপ্রেসের প্রথম কোনো যাত্রা।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ২০০ মেট্রিকটন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহনের জন্য ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনস্থ চক্রদহরপুরের টাটায় একটি ইনডেন্ট স্থাপন করা হয়। সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ১০টি কনটেইনারে এই তরল অক্সিজেন ভরার কাজ শেষ হয়।
চলতি বছরের ২৪ এপ্রিল দেশটির বিভিন্ন রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ভারতীয় রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেস সেবাটি চালু করে। ইতোমধ্যে ৪৮০টি যাত্রার মাধ্যমে এই অক্সিজেন এক্সপ্রেস ভারতের ১৫টি রাজ্যে ৩৫ হাজার মেট্রিকটনের বেশি অক্সিজেন পরিবহন করেছে।
কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (কনকর) এজেন্সি পার্টনার টিসিআই বাংলাদেশ লিমিটেড এবং তার সহযোগী প্রতিষ্ঠান এম এম ইন্টারন্যাশনাল, বাংলাদেশে এই ক্রিটিকাল শিপমেন্টটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ডেলিভারী কার্যক্রম পরিচালনা করবে।
বাংলাদেশ চেম্বার অফ কর্মাসের পরিচালক মতিয়ার রহমান জানান, স্বাধীনতার পরে এই সর্বপ্রথম করোনকালীন সময়ে রেলওয়েতে ১০টি কনটেইনারে ২০০ মে. টন অক্সিজেন নিয়ে আজ রাত ৯ টার দিকে ট্রেনটি বেনাপোল রেলস্টেশনে এসে পৌছাবে। কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম শেষে এই অক্সিজেন যমুনার পশ্চিমে আনলোড করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, এই প্রথম বেনাপোল স্থল বন্দর দিয়ে রেল যোগে অক্সিজেন আমদানি করা হচ্ছে। করোনাকালীন সময়ে অক্সিজেন আমদানি করা হলে তা সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com