1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দেশে এল প্রবাসীদের উপহারের ২৫০ ভেন্টিলেটর

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসীদের উপহার হিসেবে পাঠানো ২৫০ সেট মোবাইল ভেন্টিলেটর দেশে পৌঁছেছে।

আজ শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভেন্টিলেটর বহনকারী বিশেষ কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আব্দুল্লাহ, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সিএমএসডি’র পরিচালকসহ স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে মোবাইল ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২৫০ সেট মোবাইল ভেন্টিলেটর গ্রহণ করে তা সিএমএসডিতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com