1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সমানে সমান লড়েছিল আয়ারল্যান্ড। কিন্তু টি-টোয়েন্টিতে তা পারল না। সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদই পেল স্বাগতিকরা।

শনিবার রাতে সিরিজের শেষ ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার জয় ৪৯ রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করে তারা দাঁড় করায় ১৮৯ রানের সংগ্রহ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের হয়ে উদ্বোধনী জুটিতে ১২৭ রান যোগ করেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও রেজা হেন্ডরিকস। ইনিংসের ১৬তম ওভারে সাজঘরে ফেরার ৪৮ বলে ৭ চার ও ১ ছয়ের মারে ৬৯ রান করেন রেজা।

আগের ম্যাচে ৪৪ বলে ৭৫ রানের ঝড় তোলা মিলারকে নামানো হয় তিন নম্বরে। এই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৩৬ রানের ইনিংস। অধিনায়ক বাভুমা করেছেন ৬ চার ও ২ ছয়ের মারে ৫১ বলে ৭২ রান।

প্রোটিয়াদের করা ১৮৯ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নির ২৭ রান ছাড়া ওপরের ব্যাটসম্যানদের কেউই ২০-র ঘর পার হতে পারেননি।

শেষ দিকে ব্যারি ম্যাকার্থি ১৩ ও ক্রেইগ ইয়ং ২২ রান করে পরাজয়ের ব্যবধান কমান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন লিজাড উইলিয়ামস, জর্জ লিন্ডে ও উইয়ান মাল্ডার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com