1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচসহ অলিম্পিকে আজ রয়েছে যেসব খেলা

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : শনিবার থেকে শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিকের পদকের লড়াই। প্রথম দিন নিষ্পত্তি হয়েছে ১১টি স্বর্ণপদকের। যেগুলো জিতেছে ৯টি ভিন্ন দেশ। সবচেয়ে বেশি তিনটি গোল্ড মেডেল জিতে প্রথম দিনেই পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে গত তিন আসরের সর্বোচ্চ স্বর্ণজয়ী দেশ চীন।

আজ (রোববার) অলিম্পিকে রয়েছে অন্তত ১০টি খেলার পদকের লড়াই। এছাড়াও অন্যান্য ইভেন্টে রয়েছে গ্রুপপর্ব, হিট ও প্রিলিমিনারি রাউন্ডের খেলা। ফুটবলে গ্রুপপর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনার অলিম্পিক দল।

আরচারি
নারী দলগত – দুপুর ১.১৫ মিনিট
পুরুষ দলগত – দুপুর ১.৪০ মিনিট

রোড সাইক্লিং
নারীদের রোড রেস – সকাল ১০.০০টা

ডাইভিং
নারীদের ৩ মিটার স্প্রিং বোর্ড – বেলা ১২.০০টা

নারী এককের ফাইনাল – বিকাল ৫.৪৫ মিনিট
পুরুষ এককের ফাইনাল – সন্ধ্যা ৬.১৫ মিনিট

জুডো
নারীদের ৫২ কেজি ফাইনাল – দুপুর ২.০০টা থেকে বিকাল ৪.৫০ মিনিট
পুরুষদের ৬৬ কেজি ফাইনাল – দুপুর ২.০০টা থেকে বিকাল ৪.৫০ মিনিট

শ্যুটিং
নারীদের ১০ মিটার এয়ার রাইফেল – সকাল ৮.১৫ মিনিট
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল – দুপুর ১২.৩০ মিনিট

স্কেটবোর্ডিং
পুরুষদের স্ট্রিট ফাইনাল – সকাল ৯.২৫ মিনিট

সুইমিং
ফাইনাল – সকাল ৭.০০টা থেকে বিকাল ৫.৪০ মিনিট

তাইকোয়ান্দো
নারীদের ৫৭ কেজি ফাইনাল – বিকাল ৬.০০টা
পুরুষদের ৬৮ কেজি ফাইনাল – সন্ধ্যা ৬.৪৫ মিনিট

ভারোত্তলন
পুরুষদের ৬১ কেজি – দুপুর ১২.৫০ মিনিট
পুরুষদের ৬৭ কেজি – বিকাল ৪.৫০ মিনিট

এছাড়া ফুটবলে গ্রুপপর্বের ম্যাচে দুপুর ১.৩০ মিনিটে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর এক ঘণ্টা পর আইভরি কোস্টের বিপক্ষে নামবে ব্রাজিল। বিকেল ৪.৩০ মিনিটে রয়েছে স্পেন-অস্ট্রেলিয়া ম্যাচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com