1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

অলিম্পিকের ইতিহাসে স্কেটবোর্ডিংয়ে প্রথম সোনা হরিগোমের

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : এবারের টোকিও অলিম্পিকে চারটি নতুন খেলা যুক্ত হয়েছিল; এর মধ্যে স্কেটবোর্ডিংয়ে প্রথম সোনা জেতেন আয়োজক জাপানের হরিগোমে ইউতো। নতুন করে যুক্ত হওয়া বাকি তিনটি খেলা হলো কারাতে, সার্ফিং ও স্পোর্ট ক্লাইম্বিং।

রোববার (২৫ জুলাই) সকালে হওয়া ম্যানস স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে রূপা জেতেন ব্রাজিলের কেলভিন হফলার ও যুক্তরাষ্ট্রের জ্যাগার এটন ব্রোঞ্জ পদক জেতেন।

২ রান ও ৫টি ট্রিক শেষে  হরিগোমের পয়েন্ট সর্বোচ্চ ৩৭.১৮। এ ছাড়া হফলারের ৩৬.১৫ ও জ্যাগারের পয়েন্ট ৩৫.৩৫। ৮ জনের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল স্কেটবোর্ডিংয়ের ফাইনাল।

সোনা জয়ী ২২ বছর বয়সী হরিগোমে স্কেটবোর্ডিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য চলে যান যুক্তরাষ্ট্রে। এখানে ফিরেই মেডেল জিতে উচ্ছ্বসিত এই অ্যাথলেট।

হরিগোমে বলেন, ‘আমার জন্য কোটো ওয়ার্ডে (টোকিওর একটি বিশেষ ওয়ার্ড) ফেরা অনেক তাৎপর্যপূর্ণ। আমি অনেক ভালো অনুভব করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com