1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১

কুষ্টিয়া: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম জানান, বর্তমানে হাসপাতালে ১৩৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৭৪ জন উপসর্গ নিয়ে মোট ২১০ জন ভর্তি রয়েছে।

এদিকে, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের ৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত ৯ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছে। করোনায় আক্রান্ত চিকিৎসকরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা রুগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল বলেও জানান তিনি।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩% শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com