1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনার ৫ হাসপাতালে ১৮ মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১

খুলনা: করোনায় খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্তে ৪ জন ও উপসর্গে ৪জন মিলে ৮ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ৪ জন এবং সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দু’জনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন উপসর্গে। করোনায় মৃতরা হলেন— নগরীর রায়পাড়া এলাকার ফজলুর রহমান (৭০), টুটপাড়ার সাহিদা বেগম (৬২), ঝিনাইদহের কোটচাদপুরের বজলুল হুদা (৬৫) ও একই এলাকার পাশপাতিয়া এলাকার আব্দুর রহমান (৪৬)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১০৯ জন। যার মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়ালো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানানন, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন— খুলনার দৌলতপুরের পাবলা এলাকার তাহমিনা বেগম (৮৪), বাগেরহাট জেলার ফকিরহাটের গাউস শেখ (৬৫) ও নড়াইল জেলার কালিয়ার কলাগাতী এলাকার নয়ন ঘোষ (৩৫)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন— নগরীর হাজী মহসিন রোডের আবুল বাশার ফারাজী (৫৫)। চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন, তার মধ্যে ১৭ জন পুরুষ ও ১৬ জন মহিলা।

সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃত বক্তিরা হলেন— খুলনার ১৭৮, বাগমারা মেইন রোডের শিখা রাণী রায় (৫৫) ও ডুমুরিয়ার থুকড়া শাহপুরের আফিয়া খানম (৩৫)। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন।

এছাড়া, গাজী মেডিক‌্যাল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন— ডুমুরিয়ার পলাশ সরকার (৩৬), নগরীর টুটপাড়ার তারিকুল ইসলাম (৬৩), নগরীর ধর্মসভার সপ্না বেগম (৪২) ও দৌলতপুরের মাহবুবা বেগম (৪২)।

এদিকে, রোববার রাতে খুমেক আরটি-পিসিআর ল্যাবে ৩৭৭টি নমুনা যার মধ্যে খুলনার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ১১২, মাদারীপুরের ও দিনাজপুরের একজনের করে করোনা শনাক্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com