1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নতুন উপজেলা হচ্ছে কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে আরও তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হলো—কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। এ তিনটিসহ বাংলাদেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শান্তিগঞ্জ’।

সোমবার (২৬ জুলাই) নিকার সভা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ঈদগাঁও, ডাসার এবং মধ্যনগর আগে থানা ছিল। উপজেলা হওয়ার জন‌্য যেসব ক্রাইটেরিয়া আছে, সেগুলো পুরোপুরি পূরণ করে না এসব থানা। কিন্তু এ তিনটিই রিমোট (দুর্গম) এরিয়া। এজন্য নিকার অনুমোদন করেছে। একই সঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে, এর পর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে, যাতে এমন প্রস্তাব না আনা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com