1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন করোনায় ও উপসর্গে মারা গেছেন ১৪ জন। মঙ্গলবার (২৭ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৪৫), ফ্রান্সিলা কামা (৪৬), ফুলপুরের অজিত পণ্ডিত (৭০), নেত্রকোনার সদরের শেখ ফরিদ (৩২), জামালপুর সদরের আইনুদ্দিন (৮৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নুরুল ইসলাম (৬০), রোকনুজ্জামান (৫০), গৌরীপুরের রাবেয়া খাতুন (৫৫), ফুলপুরের মনোয়ারা (৬০), ধোবাউড়ার ফাতেমা (৭০), নেত্রকোনা সদরের রোমেলা (৬৫), কেন্দুয়ার মইনুল (৬০), জামালপুর সদর উপজেলার সুফিয়া বেগম (৬৮), শওকত আলী (৬৫), রমজান (৩৫), বকশিগঞ্জের খাদিজা বেগম (৬৫), গাজীপুর শ্রীপুরের রাবেয়া খাতুন (৬৪), কিশোরগঞ্জ হোসেনপুরের রফিকুল (৫৫), টাঙ্গাইল ধনবাড়ির আবদুর রশীদ (৫৫)।

তিনি আরও বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৩৮ জন রোগী চিকিৎসাধীন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৩০০ নমুনা পরীক্ষায় ৩৩২ জন নতুন করোনা রোগী শনাক্ত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com