1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু, শনাক্তেও নতুন রেকর্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯১৫ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩১০ জনের। এটিই চট্টগ্রামে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৭ হাজার ৫২১ জনে। মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, সোমবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৩১০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৩৩ ও উপজেলার ৪৭৭ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৫০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭৭ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৩ জন, অ্যান্টিজেন টেস্টে ৪২৯ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com