1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাবিতে সিট বরাদ্দ দেবে হল প্রশাসন

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা : আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসিক হলসমূহে প্রশাসনের মাধ্যমে সিট বন্টন করা হবে বলে জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, শনিবার ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডাকসুর এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে দেখভালের দায়িত্বে থাকবেন হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা।

নুরুল হক নুর বলেন, হলে হলে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের দৌরাত্ম্য চলে আসছিল। সেই প্রেক্ষিতেই আমার দাবি ছিল হলে হলে প্রশাসনে মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুরু থেকেই সিট বন্টন করা।

যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখনই তাদের ছাত্র সংগঠন ছেলেদের হলগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আমরা আশা করছি, আগামীতে সেটা হবে না। প্রশাসনের পক্ষ থেকেও সেই আশ্বাস পেয়েছি।

এ ব্যাপারে জানতে চাইলে ডাকসুর জিএস গোলাম রব্বানী জানান, হল প্রশাসনের মাধ্যমেই সিট বরাদ্দ দেয়া হয়। এজন্য ইতোমধ্যে হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিকক্ষদের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করি এ নিয়মের ব্যতিক্রম কিছু ঘটবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com