1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বরিশাল হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান।

তিনি জানান, ২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ওই ১৬ জন মারা যান। এরমধ‌্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ। তাদের বয়স ৪০ থেকে ৬৫ বছর। একই সময়ে ভর্তি হয়েছেন ৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২৫৭ জন। তাদের মধ্যে ১০৩ জনেরই করোনা পজিটিভ।

এদিকে, এই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ১ হাজার ৩৩ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলো ২৮৮ জনের।

বরিশালের আরটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫০ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com