1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনায় চার হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

খুলনা: খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১১ জন মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। যার মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়ালো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিন জন রোগীর মৃত্যু হয়েছে।

গাজী মেডিক‌্যাল হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৩ জন।

সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৭ জন ভর্তি রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com