1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

অলিম্পিক ফুটবলে গ্রুপ পর্বেই বিদায় আর্জেন্টিনার

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের রিও অলিম্পিকের দুর্ভাগ্যই ফিরে আসলো আর্জেন্টিনার কপালে। টোকিও অলিম্পিক গেমসের পুরুষ ফুটবলে স্পেনের সঙ্গে ড্র করে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে দুইবারের স্বর্ণজয়ীরা। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

‘সি’ গ্রুপে চার দলের সামনেই ছিল কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা। শীর্ষে থেকে মাঠে নেমে শেষ ম্যাচে স্পেন এক পয়েন্ট সংগ্রহ করেছে, তাতে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে তারা। সবার শেষে ছিল মিশর, তারাই অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে একমাত্র জয়ে স্পেনের সঙ্গে শেষ আটে। তাদের সমান ৪ পয়েন্ট পেলেও গোলপার্থক্যে ছিটকে গেছে আর্জেন্টিনা, সঙ্গে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়াও।

৩১ জুলাই কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ সৌদি আরবকে, আর গ্রুপটির চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।

সাইতামা স্টেডিয়ামে বুধবার (২৮ জুলাই) প্রথমার্ধে দুই দলের কারও ভাগ্যে গোল জোটেনি। সুযোগ নষ্ট করেছে দুই দলই। ৬৬ মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন মাইকেল মেরিনো। লিড নেয় স্পেন। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে কর্নার থেকে থিয়াগো আলমাদার ক্রসে থোমাস বেলমোন্তের হেড জালে জড়ালে ম্যাচে ফেরার আভাস দেয় আর্জেন্টিনা। ৯০ মিনিটে আলমাদার ক্রস থেকে লিওনেল মোসেভিচের হেড সেভ হলে জেতা হয়নি আর্জেন্টিনার।

লক্ষ্যে শট নেওয়ায় দুই দলের মধ্যে তেমন পার্থক্য ছিল না। স্পেন নেয় লক্ষ্যে ৬টি শট, আর আর্জেন্টিনা পাঁচটি। গোটা ম্যাচে বল দখল (৬৬/৩৩ শতাংশ) ও পাসে (৫৭০/২৭৩) বড় ব্যবধানে এগিয়ে ছিল স্পেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com