1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনার চার হাসপাতালে ঝরল আরও ১৬ জনের প্রাণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

খুলনা: খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে সাতজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন। এরমধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়েলো জোনে ৪৮ জন ও আইসিইউতে ২০ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার বটিয়াঘাটার বুজবুনিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), রূপসা উপজেলার করিমনগর এলাকার আবদুল আজিজ (৮০) ও নগরীর ডালমিল মোড় ময়লাপোতা এলাকার রোকেয়া বেগম (৬০)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনার ডুমুরিয়ার আসমা বেগম (৪০)। চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা তিনদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন।

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার বানিয়াখামার এলাকার মো. মকবুল হোসেন খান (৬৫), দক্ষিণ টুটপাড়ার রেজিনা ফাতিমা (২৮), যশোর কারবালা বামনপাড়ার মর্জিনা রহমান (৫৮), ঝিকরগাছার গদখালী এলাকার মিসেস বারিছুন্নেসা (৬০) ও চুয়াডাঙ্গার আলমনগরের গোকুলখালীর রহিমা খাতুন (৫৫)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com