1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে ২০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনায় ১৫১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫০ জন।’

মো. মেজবাউল আলম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৫২২টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ ভাগ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৮৮ জন, দৌলতপুরে ২২ জন, ভেড়ামারায় দুইজন, মিরপুরে ২৯ জন ও খোকসা উপজেলায় আটজন রয়েছেন।’

জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮১ জন। মারা গেছেন ৫৫০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com