1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন কাদের মির্জা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ঢাকা: চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য দেশ ছেড়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও তার ছেলে নোয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি মির্জা মাশরুর কাদের তাশিক।

এর আগে গত মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডির প্রান্তিক ভবনে বড়ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন কাদের মির্জা।

নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন কাদের মির্জা নিজেই। সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে তার বাসার অভ্যর্থনা কক্ষে অবস্থান করছেন তিনি। দুজনেই সামাজিক দূরত্ব মেনে বসে আছেন। দুজনের মুখেই মাস্ক।

পরে কাদের মির্জা ফেসবুকে লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এ সময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

আবদুল কাদের মির্জার যুক্তরাষ্ট্রে যাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ অনুসারী ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী।

বুধবার রাতে তিনি বলেন, কাদের মির্জা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামী ১২ আগস্ট কাদের মির্জার দেশে ফেরার কথা রয়েছে।

আইয়ুব আলী আরও জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৩টা ১৫ মিনিটে জন এফ কেনিডি (এফকে) বিমানবন্দরে পৌঁছাবেন। শুক্রবার (৩০ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রে নাক কান ও গলা বিভাগের ডাক্তার দেখাবেন কাদের মির্জা।

এর আগে গত ১০ জুন ভোরের ফ্লাইটে আবদুল কাদের মির্জার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন সন্ধ্যায় তিনি হঠাৎ মত বদলান। তখন দাবি করেন, তার অনুসারীদের হত্যার পরিকল্পনা করেছে প্রতিপক্ষ। তাই তিনি অনুসারীদের নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com