1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

করোনা : চাঁদপুরে ৮ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

চাঁদপুর: চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ভোর ছয়টা পর্যন্ত হাসপাতালে করোনা ইউনিটে এ মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন। বাকি আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনার বিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চাঁদপুরে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। হাসপাতালে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। ফলে করোনা ওয়ার্ডের মেঝেতেই চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। পাশাপাশি অক্সিজেন সংকটও দেখা দিচ্ছে।’

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬৩ জন। যার মধ্যে চাঁদপুর সদরে ৬২, ফরিদগঞ্জে ২৬, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ১৯ জন, কচুয়ায় সাতজন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১০ জন ও হাইমচরে তিনজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com