1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

করোনা : কুমিল্লায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৯৬৪ জনের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

কুমিল্লা: কুমিল্লায় লাগামহীনভাবে বেড়ে চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রায় প্রতিদিনই জেলায় করোনা শনাক্তে নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে।

অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৯৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০ দশমিক ১ শতাংশ। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ১৪ জনের। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯৯ জনে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার বরুড়ায় তিন জন, সিটি কর্পোরেশন, চান্দিনা ও আদর্শ সদরের দুজন করে মারা গেছেন। এছাড়া চৌদ্দগ্রাম, দেবিদ্বার, নাঙ্গলকোট, মুরাদনগর ও মনোহরগঞ্জে উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে ছয়জন নারী ও আটজন পুরুষ রয়েছেন।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার (২৮জুলাই) বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ২ হাজার ৪০১টি নমুনা পরীক্ষায় ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩২৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২৮১ জন, আদর্শ সদরে ৩১ জন, সদর দক্ষিণের ১৯ জন, বুড়িচংয়ে ৫১ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৮ জন, চান্দিনায় ১৭ জন, চৌদ্দগ্রামে ৬৬ জন, দেবিদ্বারে ৩৫ জন, দাউদকান্দিতে ৯০ জন, লাকসামে ৫৯ জন, লালমাইতে ১১জন, নাঙ্গলকোটে ৪৩ জন, বরুড়ায় ৪৪ জন, মনোহরগঞ্জে ২৮ জন, মুরাদনগরে ৮৪ জন, মেঘনায় ২১ জন, তিতাসে ১৪ জন ও হোমনা উপজেলার ৩২ জন রয়েছেন।

এদিকে, জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৪৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com