1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নতুন চুক্তি করতে বার্সায় মেসি!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনায় ফিরেছেন। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিপত্রে অবশেষে সই করতে যাচ্ছেন তিনি, এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। জুনের পরই আর্জেন্টাইনের চুক্তির মেয়াদ শেষ হয় এবং দেশকে কোপা আমেরিকা জেতানোর পর থেকে ছুটিতে ছিলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।

বার্সেলোনার উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃঢ় বিশ্বাস, তাদের তারকা খেলোয়াড় এই মৌসুমে নতুন চুক্তিতে রাজি হবেন। এবার তিনি স্পেনে ফিরলেন এবং পরের সপ্তাহে তাতে সই করবেন। এক প্রতিবেদনে এই কথা জানায় স্পোর্ত।

আগের চুক্তিতে মেসি যেখানে সপ্তাহে ৫ লাখ পাউন্ড পেতেন, ক্লাবের আর্থিক সংকটের মুহূর্তে তিনি ৫০ শতাংশ কম বেতন নিয়ে আরও পাঁচ বছর থাকবেন। মানে আড়াই লাখ পাউন্ড হবে তার সাপ্তাহিক উপার্জন।

লা লিগার কঠোর বেতন নির্দেশনার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে কাতালান জায়ান্টদের বেতন বিল কমাতে হচ্ছে। বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা জোর গলায় বলেছেন, ‘সবসময় (মেসি) বলেছে সে থাকতে চায় এবং আলাপ আলোচনার দারুণ অগ্রগতি হয়েছে। ইয়ুস্তে ও আলেমানি অনেক খাটছে। আমরা সবাই চাই মেসি বার্সায় থাকুক। আরও অনেক বছর থাকুক এবং প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে খেলুক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com