1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুষ্টিয়ায় হাসপাতালে করোনায় ৮ মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

কুষ্টিয়া: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই ৮ জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম।

আরএমও জানান, বর্তমানে হাসপাতালে ১৭১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৪৩ জন উপসর্গ নিয়ে মোট ২১৪ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২% শতাংশ।

এদিকে, ১৪ দিনের লকডাউনের ৮ম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com