1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়ে ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৬৫) অ্যাডভোকেট করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (৩০ জুলাই) ভোরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হালিম অ্যাডভোকেট গত ৩ জুলাই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। পরবর্তিতে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া কয়েকদিন আগে নমুনা পরীক্ষায় তার স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. নার্গিস আক্তার নেগেটিভ আসে। তবে প্রথম ধাপেই তিনি করোনার টিকা গ্রহণ করেছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট উপজেলা পরিষদের একটানা দুইবারের চেয়ারম্যান। দীর্ঘ দিন তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সাবেক জেলা বার সমিতির সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।

চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেটের ব্যক্তিগত সহকারি কামরুল ইসলাম জানান, টিকা নেয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তিতে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসছে। বর্তমানে তার স্ত্রী সুস্থ্য রয়েছে।

চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেটের ভায়রা পুলিশের এডিশনাল আইজিপি খন্দকার গোলাম ফারুক জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তার হার্টের সমস্যা ছিল। শুক্রবার বিকেলে বাদ আছরের পর ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে বাদ মাগরিব তার গ্রামের বাড়ি উপজেলার সাফলকুড়ায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com