1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে অ্যাথলেটিকসের প্রথম স্বর্ণ ইথিওপিয়ার

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : প্রতিবারই অলিম্পিকে সবার নজর থাকে অ্যাথলেটিকসের ওপর। শুক্রবার শুরু হয়েছে অ্যাথলেটিকসের পদকের লড়াই। যেখানে প্রথমদিন বাজিমাত করল ইথিওপিয়া, বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে জিতে নিয়েছে স্বর্ণপদক।

শুক্রবার নিষ্পত্তি ঘটেছে অ্যাথলেটিকসের একটি স্বর্ণপদকের। পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন উগান্ডার জশুয়া চেপতেগেইকে হারিয়ে প্রথম হয়েছেন ইথিওপিয়ার সেলেমন বারেগা।

এই ইভেন্টে ফেবারিট ছিলেন গতবছরের অক্টোবরে বিশ্ব রেকর্ড গড়া জশুয়াই। কিন্তু তাকে ০.৪১ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে দিয়েছেন বারেগা। নিজের দেশকে এনে দিয়েছেন স্বর্ণ।

পুরো দৌড় শেষ করতে বারেগা সময় নিয়েছেন ২৭ মিনিট ৪৩.২২ সেকেন্ড। শেষ ল্যাপটি মাত্র ৫৩ সেকেন্ডে পুরো করেই মূলত স্বর্ণপদক নিশ্চিত করেছেন তিনি।

দ্বিতীয় হয়ে রৌপ্যপদক জেতা জশুয়ার সময় লেগেছে ২৭ মিনিট ৪৩.৬৩ সেকেন্ড। আর ২৭ মিনিট ৪৩.৮৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছেন জশুয়ার স্বদেশি জ্যাকব কিপলিমো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com